আমি অ্যাস্ট্রোলোজার অপূর্ব

আমি একজন জ্যোতিষ পরামর্শদাতা ও প্রশিক্ষক।
আমি ব্যক্তিগত জ্যোতিষ বিশ্লেষণ, কোচিং এবং রত্নপাথর নির্বাচনে সেবা প্রদান করি।

সালটি ছিল ২০০৯। আমি আর আমার বন্ধু প্রিন্স দুজনে মনস্থ করলাম আমরা দু'জন জ্যোতিষি দেখাব। কিন্তু কোথায় দেখাবো, কিভাবে দেখাবো, কোন জ্যোতিষি দেখাবো কিছুই জানি না বা বুঝতে ও পারছিলাম না। তখন খুজতে খুজতে একজন বিখ্যাত জ্যোতিষির খোঁজ পেলাম। পরের দিনই চলে গেলাম দুই বন্ধু জ্যোতিষ দেখাতে। যে ঠিকানায় গেলাম সেখানে সেই জ্যোতিষিকে আর খুজে পায় না। লোকের মুখে শুনে শুনে অবশেষে পৌছালাম সেই জ্যোতিষির বাসায়। গেলে ওনার মেয়ে দরজা খুললো।আমাদের বসতে দিল।কিছুক্ষণ পর উনি (জ্যোতিষি)আসলেন।ওনাকে দেখে মনে হলো উনি ৭০+ । উনি আমাদের নাম ঠিকানা জিজ্ঞেস করলেন। আমরা বললাম। প্রথমে আমার বন্ধু প্রিন্সকে ডেকে নিলেন ওনার সামনে। তারপর প্রিন্সের হাত দেখে ওনার /জ্যোতিষির খাতায় কিছু ঘর একে অনেক সময় ধরে হিসাব নিকাশ করে প্রিন্সের অতিত, বর্তমান ও ভবিষ্যৎ বলতে লাগলেন। ওনার বলা শুনে আমরা দু'জন দুজনের মুখের দিকে হকবাগ হয়ে তাকালাম।ভাবছিলাম উনি প্রিন্সের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত কিছু কিভাবে জানলেন।প্রিন্সের অতিত আর বর্তমান তো তখনই জানতাম কিন্তু ভবিষ্যৎ এখনও মিলিয়ে যাচ্ছি ওনার সেই কথার সাথে। যাইহোক, তারপর আমি ও হাত দেখালাম আমারটা ও ঠিক একই ভাবে অতিত, বর্তমান ও ভবিষ্যৎ গড়গড় করে বলে দিলেন।লিখিতভাবে জন্মকুণ্ডলী বিচার করে নিয়ে আসলাম।ওনার রুম থেকে বের হয়ে আমরা দু'জন বলতে বলতে এসেছিলাম যে উনি আমাদের দুজনের সম্পর্কে আগে থেকেই জানতো নাকি আগে থেকে খোঁজ নিয়ে রেখেছিল। কিন্তু আশ্চর্যজনক ভাবে আমরা কেউ কাউকে চিনতামই না। ইভেন সেটাই ছিলো আমাদের ওনার সাথে প্রথম দেখা।যাইহোক খুব ভালো ভাবে গাড়তে করে বাড়িতে ফিরে এলাম। আর মনের মধ্যে কৌতুহল জাগলো ওই জ্যোতিষিকে নিয়ে বা জ্যোতিষ শাস্ত্র নিয়ে। তার কিছু দিন পর জ্যোতিষশাস্ত্র জানার জন্য একটি বই কিনলাম। সেই কৌতুহল থেকে। তখন থেকেই মাঝে মাঝে শাস্ত্র গ্রন্থ পড়তাম জানতাম এবং বোঝার চেষ্টা করতাম।তারপর হাইয়ার স্টাডির জন্য যশোরে আসলাম ২০১২ সালে। তখনও বইটি সাথে ই ছিলো। পড়াশোনার পাশাপাশি সেই গ্রন্থটি পড়তাম। তারপর পড়াশোনা শেষ করে ঢাকায় গেলাম চাকরির পরিক্ষার জন্য। সেখানে ও বইটি ছিল। মাঝে মাঝে পড়তাম।তারপর চাকরি হলো খুলনাতে আসলাম।এখনো বইটি আছে। খুলনা তে আসার পর ২০২২ থেকে খুবই গুরুত্ব সহকারে পড়াশোনা করতাম জ্যোতিষ শাস্ত্র। এটা নিয়ে পড়াশোনা করে আজ অনেকটা এগিয়ে। তাই আজ সকলের কাছে আশির্বাদপ্রার্থি। ধন্যবাদ

আমার বিশেষ দক্ষতা

🔮 জন্মছক বিশ্লেষণ
💑 সম্পর্ক ও বিবাহ পরামর্শ
💼 ক্যারিয়ার নির্দেশনা
💎 রত্নপাথর নির্বাচন
🎓 জ্যোতিষ প্রশিক্ষণ

কেন আপনি আমাকে বেছে নেবেন?

ব্যক্তিগতভাবে সময় দিয়ে থাকি।
পরামর্শস্পষ্ট ও সহজ ভাষায় ব্যাখ্যা।
গোপনীয়তা রক্ষা।
নির্ধারিত সময়ে সেবা প্রদান।
বিক্রির চেয়ে সঠিক পরামর্শকে গুরুত্ব দিয়ে থাকি।

জ্যোতিষ পরামর্শ নিতে কী কী তথ্য লাগবে?

জন্মতারিখ, জন্মসময় এবং জন্মস্থান। জন্মসময় সঠিক না জানলে আগে থেকে জানালে বিকল্প উপায় নিয়ে আলোচনা করা হবে।

হ্যাঁ। WhatsApp, Google Meet বা Zoom-এর মাধ্যমে অনলাইন পরামর্শ নেওয়া যাবে।

সাধারণত ৩০–৬০ মিনিট। প্রয়োজন অনুযায়ী সময় কিছুটা কম বা বেশি হতে পারে।

আমরা প্রাকৃতিক ও সার্টিফাইড রত্নপাথর সরবরাহ করি। প্রযোজ্য ক্ষেত্রে ল্যাব সার্টিফিকেটও প্রদান করা হয়।

এটি ব্যক্তির জন্মতথ্য ও প্রয়োজনের ওপর নির্ভর করে। তাই পরামর্শ ছাড়া রত্নপাথর ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।

অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই ক্লাসের ব্যবস্থা থাকবে।

ওয়েবসাইটের Book Consultation বাটন অথবা WhatsApp-এর মাধ্যমে সহজেই বুকিং করা যাবে।

বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

অবশ্যই। সকল ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে।

সেবার ধরন অনুযায়ী রিফান্ড নীতি প্রযোজ্য হবে। বিস্তারিত জানতে আমাদের নীতিমালা পেজ দেখুন।